ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

বকশীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় সমবায় দিবস উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। ছবি: জিএম ফাতিউল হাফিজ বাবু

বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জে “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্য বিষয় নিয়ে ৬ নভেম্বর জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয় এবং বকশীগঞ্জ সরকারি গণগ্রন্থাগারে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। ছবি: জিএম ফাতিউল হাফিজ বাবু

উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিলের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, সরকারি গণগ্রন্থারের সহকারী লাইব্রেরিয়ান মাহমুদা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন,উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, হিন্দু কল্যাণ পরিষদের সভাপতি রমেশ চন্দ্র রায়, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, আবুল খায়ের আজাদ, গঙ্গারাম দাস প্রমুখ ।

বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির নেতৃবৃন্দ, সফল সমবায়ীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

বকশীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

আপডেট সময় ০১:৫৪:১১ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১