ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

কক্সবাজারে ‘বঙ্গবন্ধু জাতীয় সার্ফিং টুর্নামেন্ট ’ শুরু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের (বিএসএ) উদ্যোগে ৫ নভেম্বর শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু জাতীয় সার্ফিং টুর্নামেন্ট -২০২১’।

পর্যটন নগরি কক্সবাজারের কলাতলির সার্ফিং পয়েন্টে আয়োজিত তিনদিনব্যাপী এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপি।

অ্যাসোসিয়েশনের সভাপতি (সাবেক মন্ত্রী) কাজী ফিরোজ রশীদ, এমপির সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসন চৌধুরীরর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. আসাদুজ্জামান ও কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান।

প্রধান অতিথির বক্তব্যে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘সার্ফিং পর্যটন বান্ধব নান্দনিক একটি খেলা। এই খেলাটির প্রসার ঘটলে বাংলাদেশের পর্যটন শিল্প সম্প্রসারিত হবে এবং বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকতের পরিচিতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে।’

অনুষ্ঠানের সভাপতি কাজী ফিরোজ রশীদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সার্ফিং ফেডারেশনকে দেয়া জায়গায় আজ প্রথমবারের সার্ফিং প্রতিযোগিতা হচ্ছে তাও আবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকে। তাই আজকের দিনটি বাংলাদেশ সার্ফিং ফেডারেশনের জন্য একটি ঐতিহাসিক দিন। যতদিন দেশে সার্ফিং বেঁচে থাকবে ততদিন এই দিনটিও স্মরনীয় হয়ে থাকবে।

এবারের আসরে দেশের ১০৭ জন সার্ফার অংশ নিচ্ছে। সিনিয়র, মহিলা ও জুনিয়র এই তিন বিভাগের চ্যাম্পিয়ন , রানার আপ ও তৃতীয় হওয়া সার্ফারদের ট্রফি ও পদক ছাড়াও দেওয়া হবে নগদ অর্থ পুরস্কার দেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

কক্সবাজারে ‘বঙ্গবন্ধু জাতীয় সার্ফিং টুর্নামেন্ট ’ শুরু

আপডেট সময় ০৬:১৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১