ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী সরকারি খরচায় অসচ্ছল বিচারপ্রার্থীদের ২ লাখ ৪৩ হাজার ৬৮৫ মামলা নিষ্পত্তি ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন ইসলামপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে কাঁচা মরিচের বাম্পার ফলন, দামে খুশি কৃষক মাদারগঞ্জে একই আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত নকলায় পূজামণ্ডপ পরিদর্শনে রাব্বেনুর চৌধুরী, শুভেচ্ছা বিনিময়, আর্থিক সহায়তা প্রদান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বাংলাদেশে ঠাঁই নেই : মোস্তাফিজুর রহমান বাবুল সরিষাবাড়ীতে পূজা মন্ডপে অসুস্থ হয়ে মন্দির কমিটির নেতার মৃত্যু নকলায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, বস্ত্র ও আর্থিক সহায়তা দিলেন এমপি ফাহিম চৌধুরী

বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পুরণে কাঙ্খিত লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে সরকার।

পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ায় ৪ নভেম্বর ‘পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেছেন- পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

তিনি বলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন, ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর হাতে গড়া বগুড়ার আরডিএ নিরলসভাবে কাজ করছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরডিএ দারিদ্র্য শূন্য মডেল গ্রাম বিষয়ে প্রায়োগিক গবেষণা বাস্তবায়নের মাধ্যমে এসডিজি, ভিশন-২০২১, ভিশন-২০৪১ ও ডেল্টা প্লানের বাস্তবরূপ দিতে বিশেষ ভূমিকা পালন করবে।

সেমিনার ‘পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন’ শীর্ষক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদ।

বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. মো. গিয়াসউদ্দিন এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান।

পরে দারিদ্র্য পরিবারের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৩:২৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১