ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

মেলান্দহে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের মেলান্দহ উপজেলায় তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ নভেম্বর। তৃতীয় ধাপে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে ২ নভেম্বর উপজেলার ৯টি ইউনিয়নের ২৫ জন ইউপি চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে সংরক্ষিত নারী সদস্য পদে ১২৬ জন ও সাধারণ সদস্য পদে ৩৬৭ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। ২ নভেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দেন।

জানা যায়, মেলান্দহ উপজেলায় ১ নং দুরমুঠ ইউনিয়ন, ২ নং কুলিয়া, ৩নং মাহমুদপুর, ৪ নং নাংলা, ৫ নং নয়ানগর, ৭ নং চরবানীপাকুরিয়া, ৯ নং ঘোষেরপাড়া, ১০ নং ঝাউগড়া ও ১১ নং শ্যামপুর ইউনিয়নে ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে তিনটি ইউনিয়নে কোন প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। ইউনিয়নগুলো হলো- ৪নং নাংলা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ বীরমুক্তিযোদ্ধা কিসমত পাশা, ৯নং ঘোষেরপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলাম লিটু ও ১০ নং ঝাউগড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম হেনা।

মেলান্দহ উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার মাহমুদ জানান, উপজেলার ৯টি ইউনিয়নে ২৫ জন চেয়ারম্যান পদে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১২৬জন ও সাধারণ সদস্য পদে ৩৬৭ জন মনোনয়পত্র দাখিল করেছেন। তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ২৮ নভেম্বর মেলান্দহ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

মেলান্দহে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা

আপডেট সময় ১২:৫৬:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১