ঢাকা ১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

কভিড-১৯ মোকাবিলায় ২৩শ’ ৪০ কোটি মার্কিন ডলার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, কভিড-১৯ মোকাবেলার জন্য আগামী ১২ মাসে ২৩শ’ ৪০ কোটি মার্কিন ডলার প্রয়োজন। এ জন্য সংস্থাটি জি-২০ এর কয়েকজন নেতাকে এগিয়ে আসার এবং অর্থ প্রদানের আহবান জানিয়েছে।

‘হু’ প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস বিশ্বের শক্তিধর ২০টি দেশের গ্রুপ জি-২০ নেতাদের বলেছেন, রোমে চলতি সপ্তাহের শেষ দিকে জি-২০ এর বৈঠকে নেতারা দরিদ্র দেশগুলোকে মহামারিতে দীর্ঘ সময় ধরে সুরক্ষা থেকে বঞ্চিত রাখতে পারবে না।

টেড্রোস বলেন, আরো ৫০ লাখ লোকের মৃত্যুর আশঙ্কা ঠেকাতে কভিড-১৯ টিকা, টেস্ট এবং চিকিৎসা সুবিধা নিশ্চিত করার জন্য এই অর্থের প্রয়োজন।

টেড্রোস এক সংবাদ সম্মেলনে বলেন, মহামারির অবসানে কার্যকর ব্যবস্থা নিতে জি-২০ ‘প্রয়োজনীয় রাজনৈতিক এবং আর্থিক প্রতিশ্রুতি দেয়ার ক্ষমতা রাখে।’

তিনি বলেন, ‘আমরা চূড়ান্ত মুহূর্তে আছি, বিশ্বকে নিরাপদ রাখার জন্য বলিষ্ঠ নের্তৃত্বের প্রয়োজন।’

হু’র নেতৃত্বে অ্যাকসেস টু কভিড টুলস অ্যাক্সিলারেটরের লক্ষ্য হল মহামারি মোকাবেলায় সরঞ্জাম গুলোর উন্নয়ন, উৎপাদন, সংগ্রহ ও বিতরণ করা।

‘হু’ বলেছে, এতে অর্থায়নের জন্য ২৩শ’ ৪০ কোটি ডলার প্রয়োজন, ‘যা মহামারির কারণে ট্রিলিয়ন ডলারের ক্ষতি এবং জাতীয় পুনরুদ্ধারকে সমর্থন দিতে উদ্দীপনা পরিকল্পনার ব্যয়ের তুলনায় সামান্য।’

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

কভিড-১৯ মোকাবিলায় ২৩শ’ ৪০ কোটি মার্কিন ডলার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় ০৬:৫১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১