ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আজ ওমানের মুখোমুখি হবে টাইগাররা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে স্বাগতিক ওমানের মুখোমুখি হবে আহত টাইগাররা। মাস্কটের আল-আমিরাত স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত আটটায়। জয়ই একমাত্র বিকল্প টাইগারদের সামনে।

টানা তিনটি সিরিজ জয়ের গৌরব নিয়ে বিশ্বকাপ মিশনে নামা বাংলাদেশ এখন পুরোপুরি ব্যাকফুটে। প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হার নির্দেশ করছে প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে পরাজয় থেকে শিক্ষা নেয়নি টাইগাররা। ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে হারানোর আত্মবিশ্বাসটা তাই এখন শুধুই বায়ুভর্তি বেলুন।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ ধাতস্থ হচ্ছে বলে যে বিশ্বাস দানা বাঁধছিল সমর্থকদের মাঝে; সে বিশ্বাসে চিড় ধরতে শুরু করেছে বিশ্বকাপে অস্তিত্ব সংকটে পড়ায়। সেখান থেকে উত্তরণে টাইগারদের প্রধান চিন্তাটা ব্যাটিং। টপ অর্ডার বা মিডল অর্ডার ছন্দের অভাব সবখানেই। স্লগ-ওভারে রান তোলার সংকটতো উত্তরাধিকার সূত্রে পাওয়া। ব্যাটিং অর্ডারে তাই পরিবর্তন দেখা যাবে ওমানের বিপক্ষে।

বিপরীতে পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ওমান। টপঅর্ডার ব্যাটসম্যানদের ফর্ম নির্ভরতার প্রতীক স্বাগতিকদের জন্য। পেস ও স্পিনের সমন্বয়টাও দারুণ। বিভিন্ন দেশের ক্রিকেটারদের নিয়ে তৈরি ওমান দল তাদের বৈচিত্র্যকে বেশ ভালভাবেই ফুটিয়ে তুলেছে। স্বাগতিক দর্শকের সুবিধা তো সঙ্গে থাকছেই। ওমান ক্রিকেটারদের মাথায় থাকতে পারে ২০১৬ বিশ্বকাপে টাইগারদের কাছে হারের প্রতিশোধ আকাঙ্খাও।

পাপুয়া নিউগিনির বিপক্ষে আত্মবিশ্বাস সঙ্গী হবে স্কটল্যান্ডের। টেস্ট খেলুড়ে বাংলাদেশকে হারিয়ে অভিযান শুরু করা স্কটিশদের চোখ তাই টানা দ্বিতীয় জয়ে। হার্ড হিটিংয়ের সক্ষমতা রয়েছে স্কটিশ ব্যাটসম্যানদের। নিয়ন্ত্রিত বোলিংয়ের নজির দেখিয়েছেন বোলাররাও।

প্রথমবারের মতো বিশ্ব আসরে পা রাখা পাপুয়া নিউগিনির জন্য অংশগ্রহণই আসল কথা। প্রথম ম্যাচে হার তাই শিক্ষার একটা অংশ তাদের জন্য। তবে দীর্ঘ বাছাইপর্বে যোগ্যতার স্বাক্ষর রাখা ব্যারামুন্ডিসরা রণে ভঙ্গও দেবে না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আজ ওমানের মুখোমুখি হবে টাইগাররা

আপডেট সময় ০৫:৫৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১