ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

সরিষাবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী রতনের মোটর শোভাযাত্রা

ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন চেয়ে মোটর শোভাযাত্রা করেন আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল রতন। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন চেয়ে মোটর শোভাযাত্রা করেছেন আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল রতন। ১২ অক্টোবর দুপুরে মোটরসাইকেল নিয়ে এ শোভাযাত্রা করেন আব্দুল জলিল রতন।

জানা যায়, উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নৌকার মনোনয়ন প্রত্যাশীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আব্দুল জলিল রতন ১২ অক্টোবর মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেন। এতে পাঁচশতাধিক কর্মী-সমর্থক মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন গ্রাম পদক্ষিণ শেষে তারাকান্দি শহীদ মিনারে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা রইস উদ্দিন প্রমুখ।

এ ব্যাপারে আব্দুল জলিল রতন বলেন, আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করতে ও প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রক্রিয়াকে আরও বেগবান করতে তিনি চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী। এর অংশ হিসেবে মোটরসাইকেল শোভাযাত্রা করা হলো বলেও তিনি জানান।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাকসুদুল আলম জানান, নির্বাচনী তপশিল ঘোষণার আগে মোটরসাইকেল শোভাযাত্রায় আইনগত কোন বাধা নেই।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী রতনের মোটর শোভাযাত্রা

আপডেট সময় ০৭:২৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১