ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

বেকারি পণ্যের দাম বাড়লো শতকরা ৩০ ভাগ

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা বেকারি শিল্প মালিক সমিতির সভাপতি এনামুল হক খান মিলন। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বেকারি শিল্পে ব্যবহৃত কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় বেকারি শিল্প হুমকির মুখে পড়েছে। তাই বেকারিপণ্যের বর্তমান দামের চাইতে শতকরা ৩০ ভাগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর ও জামালপুর এই চারজেলার বেকারি শিল্প মালিক সমিতি। সভায় বেকারি শিল্পে ব্যবহৃত কাঁচামালের দাম কমে আসলে উৎপাদিত বেকারিপণ্যের দামও কমানো হবে বলেও সিদ্ধান্ত হয়। ১২ অক্টোবর দি জামালপুর চেম্বার অব কমার্স কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বেকারি শিল্পকে আধুনিক মানসম্মত শিল্প হিসেবে গড়ে তুলতে আগামী সাতদিনের মধ্যে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি পেশ এবং করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রণোদনার ঋণ সহায়তার জন্য জেলা প্রশাসকদের কাছে আবেদন করার সিদ্ধান্ত নেন বেকারি শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ।

সভায় আরও বলা হয়, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর ও জামালপুর জেলার বেকারি শিল্পের সুনাম অক্ষুন্ন রাখার স্বার্থে অবাঞ্ছিত বেকারি প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করে এক মাসের সময় দিয়ে সরকারি নীতিমালা অনুসরণ করে ব্যবসা পরিচালনার জন্য নোটিশ প্রদান করা হবে। এর কোন ব্যত্যয় ঘটলে সেইসব বেকারি শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও আগামীতে নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলাকে সমন্বয় কমিটিতে যুক্ত করাসহ ঐক্যমতের ভিত্তিতে আগামী দিনের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য সকল বেকারি শিল্প মালিকদের প্রতি আহ্বান জানানো হয়।

জামালপুর জেলা বেকারি শিল্প মালিক সমিতির সভাপতি এনামুল হক খান মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় ময়মনসিংহ বেকারি শিল্প মালিক সমিতির সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি সামছুল ইসলাম, টাঙ্গাইল বেকারি শিল্প মালিক সমিতির সভাপতি বদরুজ্জামান তালুকদার পরশ, সাধারণ সম্পাদক মো. হাসমত আলী, শেরপুর বেকারি শিল্প মালিক সমিতির সভাপতি ইমাম উদ্দিন তালুকদার, সহ-সভাপতি মো. কামাল হোসেন হান্নান, সাংগঠনিক সম্পাদক মো. আলম হোসেন, জামালপুর জেলা বেকারি শিল্প মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রবিউল আওয়াল প্রমুখ বক্তব্য রাখন।

মতবিনিময় সভায় বেকারি শিল্প মালিক সমিতির ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর ও জামালপুর জেলাসহ বিভিন্ন উপজেলা থেকে আগত বেকারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

বেকারি পণ্যের দাম বাড়লো শতকরা ৩০ ভাগ

আপডেট সময় ০৯:১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১