ঢাকা ১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

শেরপুরে নিখোঁজের ৪ দিন পর কেরোসিনের গন্ধে মিলল লাশের সন্ধান

নিখোঁজের চারদিন পর পাহাড়ি বনাঞ্চল থেকে জহির উদ্দিন নামে এক বৃদ্ধ কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় নিখোঁজের চারদিন পর পাহাড়ি বনাঞ্চল থেকে জহির উদ্দিন নামে এক বৃদ্ধ কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে নিহতের স্বজনরা কেরোসিনের গন্ধ পেয়ে লাশের সন্ধান পায়। ৭ অক্টোবর বিকালে উপজেলার তাওয়াকোচা পাহাড়ি টিলার নিচে মাটিচাপা দেওয়া অবস্থায় ওই কৃষকের লাশ উদ্ধার হয়।

জহির উদ্দিন পার্শ্ববর্তী উপজেলা শ্রীবরদী সীমান্তের খারামোরা গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে। ৩ অক্টোবর দিবাগত রাতে ধান ক্ষেত পাহারা দিতে গিয়ে তিনি নিখোঁজ হন।

এ ঘটনায় ৮ অক্টোবর সকালে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, ৩ অক্টোবর রাতে ধান ক্ষেত পাহারা দেওয়ার জন্যে বাড়ি থেকে বের হন জহির উদ্দিন। পরদিন আর ফিরে আসেননি তিনি। পরে তার হদিস পেতে বনাঞ্চলের বিভিন্ন স্থানে খোঁজ নেয়া এবং এলাকায় মাইকিং করা হয়। এক পর্যায়ে ৭ অক্টোবর বিকালে নিহতের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার পূর্বদিকে ঝিনাইগাতীর তাওয়াকোচার ঘোচা নামক স্থানে পাহাড়ি টিলার নিচে কেরোসিনের গন্ধ পায় নিহতের ছেলে জাকির হোসেন।

পরে সেখানে মাটিচাপা দেওয়া অবস্থায় বাবার লাশের সন্ধান পান তিনি। এর পরপরই বিষয়টি শ্রীবরদী ও ঝিনাইগাতী থানা পুলিশকে জানানো হয়। এমন তথ্য পেয়ে উভয় থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল প্রতিবেদন সংগ্রহ করে ময়না তদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

নিহতের ছোট ভাই মোহসীন আলী ও ছেলে জাকির হোসেনসহ স্বজনদের দাবি, চোরাকারবারি বা পূর্ব শত্রুতার জের ধরে কেউ তাকে হত্যা করে সেখানে মাটিচাপা দিয়েছে।

ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

শেরপুরে নিখোঁজের ৪ দিন পর কেরোসিনের গন্ধে মিলল লাশের সন্ধান

আপডেট সময় ০৩:৩৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১