ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

গফরগাঁওয়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে সরিষাবাড়ীর একজন আহত

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় আহত আনোয়ার হোসেন। ছবি : সংগৃহীত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয়ে আনোয়ার হোসেন (৫৬) নামের এক ট্রেনযাত্রী আহত হয়েছেন। ২৫ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে গফরগাঁও স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।

আনোয়ার হোসেনের বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া এলাকার। তিনি সরিষাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের হিসাবরক্ষক পদে কর্মরত।

গফরগাঁও জিআরপির ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, আহত আনোয়ার যমুনা এক্সপ্রেসে ঢাকা থেকে জামালপুর ফিরছিলেন। ট্রেনটি গফরগাঁও স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় পৌঁছলে পাশের বস্তি থেকে অজ্ঞাতরা পাথর নিক্ষেপ করে। পাথরখণ্ডটি আনোয়ারের কপালে লাগলে আহত হন তিনি। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এসআই শাহাদাত হোসেন আরো বলেন, ধারণা করা হচ্ছে কোনো শিশু ট্রেনে পাথর নিক্ষেপ করে থাকতে পারে। তবে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি বলে জানান তিনি।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, ‘পাথর নিক্ষেপে এক যাত্রী আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু আহত ব্যেক্তিকে পাওয়া যায়নি। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।’

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

গফরগাঁওয়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে সরিষাবাড়ীর একজন আহত

আপডেট সময় ০৬:৪৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১