ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ২৬ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর কফিনবন্দি মরদেহ জামালপুরে শেষ হল তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা মাদকের সাথে জড়িত বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথম গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

পিছিয়ে পড়েও লিড নিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ সফরকারী আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একমাত্র চারদিনের ম্যাচের প্রথম ইনিংসে পিছিয়ে পড়েছিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে লিড পেল বাংলাদেশের যুবারা।

তৃতীয় দিন শেষে ৬ উইকেট হাতে নিয়ে ৫১ রানে এগিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

প্রথম ইনিংসে ১১৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ৪ উইকেটে ১৭০ রান করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ ১৬২ ও আফগানিস্তান ২৮১ রান করে।

দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হাতে নিয়ে ৬৪ রানে এগিয়ে ছিলো আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনই অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের ১৬২ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছিলো আফগানিস্তান। সেঞ্চুরি তুলে ১০১ রানে আহত অবসর নেন বিলাল সায়েদি। তৃতীয় দিন পুনরায় ব্যাট হাতে নেমে শেষ পর্যন্ত ১১৪ রানে আউট হন তিনি। বাংলাদেশের আশরাফুল ইসলাম ৭০ রানে ৩টি উইকেট নেন।

আফগানিস্তানের ইনিংস শেষে ম্যাচে দ্বিতীয়বারের মত ব্যাট হাতে নামে বাংলাদেশ। প্রান্তিক নওরোজ নাবিল সর্বোচ্চ ৭৬ রান করেছেন। এছাড়া অধিনায়ক আইচ মোল্লা ৪০ রানে অপরাজিত আছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

পিছিয়ে পড়েও লিড নিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

আপডেট সময় ০৭:৫৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১