ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার সিডনিতে কারফিউ প্রত্যাহার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ অস্ট্রেলিয়ার সিডনিতে ১৫ সেপ্টেম্বর কারফিউ প্রত্যাহার করা হয়েছে। করোনা পরিস্থিতি স্থিতিশীল এবং টিকা দেওয়ার গতি বাড়ায় কারফিউ প্রত্যাহার করে নেয়া হয়।

সিডনি করোনার হটস্পট হয়ে উঠায় গত তিনমাস ধরে এখানে কঠোর লকডাউন চলে এবং এ কারণে জীবনযাত্রা বলতে গেলে অচল হয়ে পড়ে।
পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় রাজ্য কর্তৃপক্ষ বিধি নিষেধও শিথিল করবে বলে ঘোষণা দিয়েছে।

নিউ সাউথ ওয়েলস এর প্রধানমন্ত্রী গ্লেডিস বেরেজিকলিয়ান বলেছেন, ভাইরাসের তীব্র সংক্রমিত এলাকাগুলোতে জারি থাকা কারফিউ ১৫ সেপ্টেম্বর থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

একে সিডনিবাসী দীর্ঘদিনের লকডাউনের অবসান হতে শুরু হয়েছে বলে মনে করছে।

প্রধানমন্ত্রী আরও বলছেন, গত কয়েকদিন ধরে আমরা সংক্রমণ পরিস্থিতি স্থিতিশীল দেখতে পাচ্ছি। এ সময়ে তিনি বাসিন্দাদের সতর্ক থাকতে এবং ঘরে থাকার আদেশ মেনে চলার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, আমরা চাই না পরিস্থিতি আবার খারাপের দিকে যাক।

গ্লেডিস আরও বলেন, নগরীর ৭০ শতাংশ বাসিন্দা টিকার পুরো ডোজ গ্রহণ করার পর অনেক নিষেধাজ্ঞাই তুলে নেয়া হবে। এ জন্যে অক্টোবরের কিছু সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে তিনি আভাস দেন।

উল্লেখ্য, সিডনিতে দৈনিক ১ হাজার ৩শ লোক সংক্রমিত হচ্ছে। জনবহুল সিডনির ৮০ শতাংশ লোক টিকার অন্তত একটি ডোজ গ্রহণ করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার সিডনিতে কারফিউ প্রত্যাহার

আপডেট সময় ০৬:১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১