ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশের যুবারা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মিডল-অর্ডার ব্যাটসম্যান আইচ মোল্লার সেঞ্চুরিতে দুই ম্যাচ হাতে রেখে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

১৪ সেপ্টেম্বর সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশের যুবারা ১২১ রানের বড় ব্যবধানে হারায় আফগানিস্তানকে। ফলে সিরিজ জয়ের পাশাপাশি ৩-০ ব্যবধানে এগিয়েও গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ১৬ রানে ও ৩ উইকেটে জয় পেয়েছিলো বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে স্বাগতিক বাংলাদেশ। চার নম্বরে নেমে যুব ক্রিকেট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করেন ডান-হাতি ব্যাটসম্যান মোল্লা।

বাংলাদেশ ইনিংসের ৪৭তম ওভারে বাউন্ডারি দিয়ে সেঞ্চুরির স্বাদ নেন মোল্লা। এজন্য ১২৪ বল খেলেন তিনি। ৪৯তম ওভারে আউট হবার আগে ১৩০ বল খেলে ১০৮ রান করেন মোল্লা। তার ইনিংসে ৮টি চার ও ৪টি ছক্কা ছিলো।

মোল্লার ব্যাটিং দৃঢ়তায় ৫০ ওভারে ৬ উইকেটে ২২২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। মোল্লার পর দলের পক্ষে সাত নম্বরে নামা আব্দুল্লাহ আল মামুন অপরাজিত ৩২ ও ওপেনার মফিজুল ইসলাম ২৭ রান করেন।

২২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশী বোলারদের তোপের মুখে পড়ে আফগানিস্তান। ব্যাট হাতে লড়াই করতে পারেনি সফরকারী ব্যাটসম্যানরা। ৩৯ দশমিক ৪ ওভারে ১০১ রানে অলআউট হয় তারা। আফগানদের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন উইকেটরক্ষক বিলাল সাইদি। বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার নাইমুর রহমান ১৭ রানে ৫ উইকেট নেন।

ম্যাচ সেরা হন বাংলাদেশের মোল্লা। একই ভেন্যুতে সিরিজের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৭ সেপ্টেম্বর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশের যুবারা

আপডেট সময় ০৮:৫৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১