ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

বাংলাদেশ-নেপাল সড়ক যোগাযোগ স্থাপনে উদ্যোগ নেয়া হয়েছে : শেরপুরে নেপালের রাষ্ট্রদূত

নেপালের রাষ্ট্রদূত ডা. বংশিধর মিশ্রকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

ভারতের শিলিগুড়ি করিডোর ব্যবহার করে সড়ক পথে নেপালের সাথে সহজ যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডা. বংশিধর মিশ্র। তিনি ২ সেপ্টেম্বর দুপুরে শেরপুরের নালিতাবাড়ী নাকুঁগাও স্থলবন্দর পরিদর্শনকালে এর সম্ভাব্যতা যাচাই শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও নেপালের সম্পর্ক বন্ধুর মতো। জাতিগতভাবে আমরা প্রায় একি। এই দুই দেশের মানুষের মধ্যে সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য ও মানুষের সাথে মানুষের সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করছি। তারই ধারাবাহিকতায় ভারতের শিলিগুড়ি করিডোর ব্যবহার করে সড়ক পথে নেপালের সাথে সহজ যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

ডা. বংশিধর মিশ্র আরও বলেন, করোনা মহামারীর পর বাংলাদেশের সাথে আরও বেশ কিছু চুক্তি সম্পাদন করতে পারবো বলে আশা করছি। তাই এখানকার যোগাযোগ ব্যবস্থা ও সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করে গেলাম। পরবর্তীতে চুক্তি করার লক্ষ্যে এ বিষয়গুলো কাজে আসবে।

যেহেতু এই বন্দর দিয়ে ভুটানের সাথে যোগাযোগ রয়েছে, তবে নেপালের সাথে কেনো নয় উল্লেখ করে তিনি বলেন, নেপালের সাথে যোগাযোগের জন্য এই স্থলবন্দর হতে পারে ভালো একটি মাধ্যম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিকসহ অনেকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

বাংলাদেশ-নেপাল সড়ক যোগাযোগ স্থাপনে উদ্যোগ নেয়া হয়েছে : শেরপুরে নেপালের রাষ্ট্রদূত

আপডেট সময় ০৮:০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১