ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

অস্ট্রেলিয়ায় নতুন করে এক হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ অস্ট্রেলিয়ায় ২৬ আগস্ট নতুন করে এক হাজারেরও বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মহামারিকালে দেশটিতে একদিনে আক্রান্তের এ সংখ্যা সর্বোচ্চ।

নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের ঘোষণায় বলা হয়, গত ২৪ ঘন্টায় কোভিড -১৯ এ এক হাজার ২৯ জন আক্রান্ত হয়েছে।

সিডনিসহ নিউ সাউথ ওয়েলস-এ মধ্য জুনে নতুন করে ডেল্টা ধরনের সংক্রমণ শুরুর পর মোট সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে।

এদিকে সংক্রমণ বাড়া সত্ত্বেও রাজ্য প্রধানমন্ত্রী গ্লেডিস বেরেজিকলিয়ান মধ্য সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছেন। টিকা নেয়ার জন্য নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে বলে তিনি জানান।

নিউ সাউথ ওয়েলস রাজ্যে ৮০ লাখ লোকের মধ্যে ৬০ লাখ লোককে টিকার আওতায় নেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

দেশটির ভিক্টোরিয়া রাজ্যে ২৬ আগস্ট নতুন করে ৮০ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানানো হয়।

উল্লেখ্য আড়াই কোটি জনসংখ্যার দেশটিতে অর্ধেকেরও বেশি লোক গত দু’মাসেরও বেশি সময় ধরে লকডাউনের আওতায় রয়েছে।

মহামারি শুরুর পর এ পর্যন্ত অস্ট্রেলিয়ায় প্রায় ৪৮ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে প্রায় এক হাজার লোক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ায় নতুন করে এক হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত

আপডেট সময় ০১:৩৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১