ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

রশিদ-নবীদের নিয়ে ভাবছে বিসিসিআই

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ তালেবানদের দখলে আফগানিস্তান। সারাবিশ্বের চোখ আফগানিস্তানের দিকে। তবে আফগানিস্তানের পরিস্থিতি ও দেশটির ক্রিকেটারদের উপর চোখ রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কারণ স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চর্তুদশ আসরে খেলবেন আফগানিস্তানের খেলোয়াড়রা। তাই রশিদ খান-মোহাম্মদ নবিদের নিয়ে ভাবতে হচ্ছে বিসিসিআইকে।

তালেবানদের দখলে আফগানিস্তানের ক্রিকেট স্টেডিয়ামগুলো। ক্রিকেট বোর্ডও দখলে নিয়েছে তারা। তাই আইপিএলে রশিদ-নবিরা খেলতে পারবে কি-না, তা নিয়ে ভাবছে বিসিসিআই।

তবে এই ভয়ানক পরিস্থিতিতেও আফগান ক্রিকেটাররা আইপিএলে অংশ নিতে পারবেন বলে আশাবাদি বিসিসিআই। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সদস্যদের সাথে যোগাযোগ করবে বিসিসিআই। পিটিআইকে এমন কথাই জানিয়েছেন বিসিসিআইর এক কর্মকর্তা।

তিনি বলেন, ‘এখনই মন্তব্য করা ঠিক হবে না। তবে আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। আমরা আশা করছি, রশিদ-নবীসহ অন্যান্য আফগান ক্রিকেটাররা আইপিএলে অংশ নিতে পারবে।’

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের সদস্য রশিদ-নবী। বর্তমানে ইংল্যান্ডে চলমান দ্য হান্ড্রেডে খেলছেন তারা। রশিদ ট্রেন্ট রকেটসে আর নবী লন্ডন স্পিরিটের হয়ে খেলছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

রশিদ-নবীদের নিয়ে ভাবছে বিসিসিআই

আপডেট সময় ০৭:১৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১