ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মুজিব বর্ষে দেশে ৫৫টি রেলস্টেশন আধুনিকায়ন নির্মাণ কাজ হচ্ছে : রেলওয়ে সচিব সেলিম রেজা

দেওয়ানগঞ্জ রেলস্টেশন নির্মাণ কাজ পরিদর্শন করেন রেলওয়ে সচিব সেলিম রেজা। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ থেকে
বাংলারচিঠিডটকম

মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে যাত্রী সাধারণের আরামদায়ক রেলভ্রমণ নিশ্চিতকরণে দেশে ৫৫টি রেলস্টেশনের আধুনিকায়ন নির্মাণ কাজ চলছে। যাত্রীদের ট্রেনে উঠানামা ও প্লাটফর্মে সমস্যা সমাধানের লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষ উদযাপনে এ উন্নয়ন কাজ করেছেন।

কথাগুলো বলেন. বাংলাদেশ রেলওয়ের সম্মানিত সচিব মো. সেলিম রেজা। ১১ আগস্ট বিকালে জামালপুরের দেওয়ানগঞ্জ রেলস্টেশন প্লাটফর্ম বৃদ্ধি ও উচু নির্মাণ কাজ পরিদর্শনের সময় উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশবাসীর জন্য বিনামূল্যে টিকার ব্যবস্থা করেছেন। পরে তিনি বাহাদুরাবাদ ঘাট নৌ টার্মিনাল পরিদর্শন করেন।

দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ঘাট নৌ টার্মিনাল নির্মাণ কাজ পরিদর্শন করেন রেলওয়ে সচিব সেলিম রেজা। ছবি : বাংলারচিঠিডটকম

যুগান্তরের সাংবাদিক মদন মোহন ঘোষ বন্ধ থাকা রেলফেরি পুনরায় চালুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ফেরি চালুর বিষয়ে সম্ভাব্যতা যাচাই করা হবে।

এ সময় তার সাথে ছিলেন, অতিরিক্ত সচিব প্রণব কুমার ঘোষ, উপ-সচিব মীর আলমগীর হোসেন, মুহাম্মদ মাহবুবুল হক, সচিবের একান্ত সচিব কামরুল আহসান, অতিরিক্ত মহাপরিচালক অবকাঠামো সুবক্তগীন, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবির ও স্টেশন মাস্টার আব্দুল বাতেন।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

মুজিব বর্ষে দেশে ৫৫টি রেলস্টেশন আধুনিকায়ন নির্মাণ কাজ হচ্ছে : রেলওয়ে সচিব সেলিম রেজা

আপডেট সময় ০৯:৫১:২১ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১