ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টি-টুয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টুয়েন্টিতে টস জিতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

একাদশে কোন পরিবর্তন ছাড়াই চতুর্থ ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। প্রথম তিন ম্যাচ জিতে ইতোমধ্যে পাঁচ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। সেই সাথে ৩-০ ব্যবধানে এগিয়েও আছে বাংলাদেশ।

প্রথম ম্যাচ ২৩ রানে, দ্বিতীয়টিতে ৫ উইকেটে ও তৃতীয়টি ১০ রানে জিতে বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশনে বাংলাদেশ। সিরিজের শেষ দুই ম্যাচ জিতলেই অসিদের হোয়াইটওয়াশ করার নজির গড়বে মাহমুদুল্লাহর দল।

সিরিজ হার নিশ্চিতের পর চতুর্থ ম্যাচের একাদশে দু’টি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। তৃতীয় ম্যাচে বল হাতে হ্যাট্টিক করা মিডিয়াম পেসার নাথান এলিস ও স্পিনার এডাম জাম্পার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন এন্ড্রু টাই ও মিচেল সুইপসন।

বাংলাদেশ একাদশ : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন, শামীম হোসেন, মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ : ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যালেক্স ক্যারি, মিচেল মার্শ, মইসেস হেনরিক্স, অ্যাশটন টার্নার, অ্যাস্টন আগার, বেন ম্যাকডরমেট, ড্যান ক্রিস্টিয়ান, জশ হ্যাজলউড, এন্ড্রু টাই ও মিচেল সুইপসন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টি-টুয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট সময় ০৬:২৬:২১ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১