ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সিরিজে ম্যাচ পরিচালনা করবেন যারা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টুয়েন্টি সিরিজের জন্য ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়েছে। পাঁচ ম্যাচের সিরিজে পাঁচ জন ম্যাচ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশি পাঁচ কর্মকর্তা হলেন- শরফুদ্দৌলা ইবনে সৈকত, মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদ, গাজী সোহেল ও নিয়ামুর রশিদ রাহুল।

সিরিজে সর্বোচ্চ ৩টি ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আইসিসিসি প্যানেল ভুক্ত দুই আম্পায়ার সৈকত ও মুকুল।

২টি করে ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন আইসিসির প্যানেলভুক্ত অন্য দুই আম্পায়ার তানভীর ও সোহেল। আর সবগুলো ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রাহুল।

আগামী ৩ আগস্ট থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টুয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সৈকত ও মুকুল। টিভি আম্পায়ার থাকবেন সোহেল ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তানভীর।

পরের চারটি ম্যাচ হবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। এই চার ম্যাচে রোটেশন পদ্ধতিতে ম্যাচ রেফারি, অনফিল্ড আম্পায়ার, টিভি আম্পায়ার এবং চতুর্থ আম্পায়ের দায়িত্ব পালন করবেন রাহুল ছাড়া অন্য চারজন। পাঁচ ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন রাহুল।

সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচগুলো।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সিরিজে ম্যাচ পরিচালনা করবেন যারা

আপডেট সময় ০৩:০৮:০০ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১