ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস বাংলাদেশের উদ্দেশে যাত্রা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ১০টি কন্টেনারে ২০০ এমটি লিকুইড মেডিকেল অক্সিজেন (এলএমও) বহনকারী ভারতীয় রেলের অক্সিজেন এক্সপ্রেস ২৪ জুলাই সকালে ভারতের ঝাড়খন্ড রাজ্যের টাটানগর রেল জংশন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে।

ঢাকায় ভারতীয় হাই কমিশন প্রচারিত ভারতীয় প্রেস ইনফরমেশন ব্যুরোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে এই চালানটি বর্তমান কোভিড ঢেউয়ের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য দেশের হাসপাতালগুলোতে সরবরাহ করা হবে।

২০২১ সালের ২৪ এপ্রিল ভারতে এই বিশেষ ট্র্রেন পরিষেবা চালু হওয়ার পর এই প্রথম অক্সিজেন এক্সপ্রেস প্রতিবেশী দেশে পাঠানো হয়েছে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চালান বাংলাদেশে লিকুইড মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয় মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এতে আরও বলা হয়, ভারতীয় রেল অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে এটি অব্যাহত রাখবে।

এতে আরও বলা হয়েছে, ভারত তার নিকটতম প্রতিবেশী অংশীদারদের সঙ্গে তার নিজস্ব মহামারী পরিস্থিতি উন্নতির সঙ্গে মিল রেখে চিকিৎসা সরবরাহ আরও ভাগাভাগি করে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত ভারতের মধ্যে এই জাতীয় ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস পরিচালিত হয়েছে।

এর আগে গত ২১ জুলাই ভারত জরুরি ভিত্তিতে সড়কপথে প্রায় ১৮০ মেট্রিক টন তরলীকৃত মেডিকেল অক্সিজেন বহনকারী ১১টি ট্যাঙ্কার বাংলাদেশে পাঠায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস বাংলাদেশের উদ্দেশে যাত্রা

আপডেট সময় ০৯:০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১