ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

ফুফুর বাড়ি যাওয়ার সময় বন্যার পানিতে ডুবে লাশ হলো শিক্ষার্থী

বন্যার পানিতে ডুবে নিহত লামিয়া খাতুনের মরদেহ। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ফুফুর বাড়ি যাওয়ার সময় বন্যার পানিতে ডুবে লামিয়া খাতুন নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ৫ জুলাই সকালে এ ঘটনা ঘটে। নিহত লামিয়া উপজেলার কলসপাড় ইউনিয়নের পূর্ব সূর্যনগর বড় বিলা গ্রামের লালচাঁন মিয়ার মেয়ে। আট বছর বয়সী ওই শিশু স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করতো।

নালিতাবাড়ীর থানার ওসি বছির আহমেদ বাদল নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, কয়েকদিন আগে পাহাড়ি ঢলের অকাল বন্যায় লাল চাঁনের বাড়ি প্লাবিত হয়। বাড়ির পেছনের কাঁচা রাস্তাতেও বানের পানি উঠে। ৫ জুলাই সকালে শিশু লামিয়া তার দুই সহপাঠীকে নিয়ে পার্শ্ববর্তী ফুফুর বাড়িতে বেড়াতে যাচ্ছিল। এসময় বাড়ির পেছনের ভাঙা রাস্তা পারাপারের সময় তিনজনই অসাবধানতাবশত রাস্তায় জমে থাকা পানি ভর্তি গর্তে পড়ে যায়। পরে শিশুদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। এ সময় অপর দুই শিশু অক্ষত থাকলেও লামিয়াকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফুফুর বাড়ি যাওয়ার সময় বন্যার পানিতে ডুবে লাশ হলো শিক্ষার্থী

আপডেট সময় ০৭:৫৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১