ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

ফুটবল-কোপা : কোয়ার্টারে রোববার আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ শেষ চারে জায়গা নিতে আগামী রোববার (বাংলাদেশ সময় রোববার ভোর ৭টা) ইকুয়েডরকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফেভারিট আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিয়েই শেষ আটে উঠে এসেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আর তাদের প্রতিপক্ষ ইকুয়েডরের অবস্থান ছিল ‘বি’ গ্রুপের চতুর্থ অবস্থানে। শক্তিশালী ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করার মাধ্যমে শেষ আটের আসন খুঁজে পায় ইকুয়েডর।

‘এ’ গ্রুপের প্রত্যাশিত দল হিসেবে চার ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে শেষ আটে নাম লেখায় আর্জেন্টিনা। শুরুতে তাদেরকে কিছুটা খোলস বন্দী মনে হয়েছিল। ১-১ গোলে ড্র করে চিলির সঙ্গে। লিওনেল মেসির গোলে এগিয়ে যাওয়া আর্জেন্টিনার লাগাম টেনে ধরেন চিলিয়ান তারকা এডুয়ার্ডো ভার্গাস। গোলটি পরিশোধ করে তিনি দলকে সমতায় ফিরিয়ে আনেন।

তবে এরপর বেশ দ্রুতই ঘুরে দাঁড়ায় লিওনেল স্কালোনির শিষ্যরা। ফিরে আসে জয়ের ধারায়। গুইডো রড্রিগুয়েজের গোলে উরুগুয়েকে ১-০ গোলে হারানোর পর প্যারাগুয়েকেও একই ব্যবধানে হারিয়ে পুর্ন ৩ পয়েন্ট করে সংগ্রহ করে আর্জেন্টিনা। দ্বিতীয় জয়ে দলের পক্ষে গোল করেছেন আলেজান্দ্রো গোমেজ।

‘এ’ গ্রুপ থেকে নিজেদের শেষ ম্যাচে অধিনায়ক মেসির জোড়া গোলে ভর করে বলিভিয়াকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারায় লা আলবিসেলেস্তেরা। কোয়ার্টার ফাইনালেও ইকুয়েডরের বিপক্ষে জয়ের ধারাবাহিকতায় থাকতে চায় আর্জেন্টিনা।

স্বল্প পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ইকুয়েডর গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই ১-০ গোলে হেরে গিয়েছিল কলম্বিয়ার কাছে। তবে এর পর টানা তিন ম্যাচেই ড্র করেছে দলটি। ভেনেজুয়েলার সঙ্গে পরের ম্যাচে ২-২ গোলে ড্র করার পর তৃতীয় ম্যাচেও একই ব্যবধানে পেরুর বিপক্ষে ড্র করে ইকুয়েডর। আর শেষের ম্যাচে নেইমার ও শীর্ষ তারকা বিহীন ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করে ইকুয়েডর।

এডার মিলিতাও’র গোলে ৩৭ মিনিটে এগিয়ে যাওয়া ব্রাজিলকে তারা সমতায় ফিরিয়ে আনে দ্বিতীয়ার্ধে। ৫৩ মিনিটে ইকুয়েডরের পক্ষে সমতা সুচক গোল করেন এ্যাঞ্জেল মিনা। ফলে কোন ম্যাচে জয় না নিয়েও কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে ইকুয়েডর।

আসন্ন ম্যাচেও আর্জেন্টিনার নেতৃত্ব দিবেন লিওনেল মেসি। আসরে তিনি সর্বাধিক তিন গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো তিনটি গোল। ইতোমধ্যে নিজের আন্তর্জাতিক গোলের সংগ্রহশালায় ৭৫গোল যুক্ত করেছেন রেকর্ড ৬ বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী এই আর্জেন্টাইন সুপার স্টার। তাকে যথার্থ সঙ্গ দিতে শুরু থেকেই মাঠে দেখা যেতে পারে সার্জিও এগুয়েরোকে। আগের দুই ম্যাচে ধারাবহিকভাবেই একাদশে স্থান পেয়েছেন ম্যানচেস্টার সিটি থেকে সদ্য বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া এগুয়েরো।

ম্যাচটিতে তাদের সঙ্গ দিতে থাকতে পারেন অপর দুই আক্রমনভাগের সৈনিক আলেজান্দ্রো গোমেজ ও লটারো মার্টিনেজ। বলিভিয়ার বিপক্ষে জয় পাওয়া ম্যাচে দুই জনই গোল করেছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফুটবল-কোপা : কোয়ার্টারে রোববার আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর

আপডেট সময় ০৫:৫০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১