ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

জরিমানার কবলে মাহমুদুল্লাহ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি ক্রিকেটের সুপার লিগ পর্বে দুই ম্যাচে অসদাচরণ করায় জরিমানার কবলে পড়লেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ। তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

লিগে টানা দুই ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ করেছেন মাহমুদুল্লাহ। লেভেল ২এর অপরাধ করার পাশাপাশি লিগের আচরণবিধি লঙ্ঘন করেছেন তিনি।

ম্যাচ রেফারি রাকিবুল হাসান বলেন, ‘মাহমুদুল্লাহ মাঠে যা করেছেন তা ক্রিকেটীয় চেতনার পরিপন্থী। আম্পায়ারদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। তার শারীরিক ভাষা খারাপ ছিল। আচরণবিধি লঙ্ঘনের জন্য তাকে শাস্তি দেয়া হয়েছে।’

গতকাল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ চলাকালীন আম্পায়ার গাজী গ্রুপের লেগ-বিফোর আউটের আবেদনে সাড়া দেননি। এতে হতাশ হন দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ক্ষুদ্ধ হয়ে পাশের উইকেট দু’বার ঘুষি মারেন। আম্পায়ারের সিদ্বান্ত মেনে নিতে পারেননি মাহমুদুল্লাহ। তিনি নিজের ফিল্ডিং পজিশনে গিয়ে মাথায় হাত রেখে বসেছিলেন। আম্পায়ার তাকে খেলা শুরু করতে বলেছিলেন কিন্তু তাতে সাড়া দেননি তিনি। এতে দুই-তিন মিনিট ম্যাচটি বিলম্বিত হয়।

আগের দিন আবাহনীর বিপক্ষে ম্যাচে ১৯ তম ওভারে পেসার মুকিদুল ইসলাম মুগ্ধর প্রথম বল ওয়াইড দেন আম্পায়ার। এই সিদ্বান্তেও খুশি হতে পারেননি মাহমুদুল্লাহ। বাউন্ডারি লাইন থেকে রেগে আম্পায়ারের দিকে তেড়ে যান তিনি। আম্পায়ারের সাথে অসদাচরণ করতে দেখা যায় তাকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

জরিমানার কবলে মাহমুদুল্লাহ

আপডেট সময় ০১:১৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১