ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

বকশীগঞ্জে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে ছাগল বিতরণ

ভিক্ষুক পুনর্বাসনের কর্মসূচির আওতায় ছাগল বিতরণ করেন ইউএনও মুন মুন জাহান লিজা। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলাকে ভিক্ষুক মুক্ত করার লক্ষ্যে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় নয়জন ভিক্ষুকের মাঝে দুটি করে ১৮টি ছাগল ও ছাগলের খাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০ জুন দুপুরে উপজেলা চত্বরে ভিক্ষুক পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়। একই সাথে ছাগলের খাবার ও প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়েছে।

প্রধান অতিথি থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা ছাগলগুলো বিতরণ করেন।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনা প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা জানান, মোট ১৮ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হবে। তাদেরকে পুনর্বাসনের লক্ষ্যে আয়বর্ধকমূলক কর্মকান্ডের জন্য ছাগল বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। কোন ভিক্ষুক যেন তার পরিবারের বোঝা না হয় সেজন্য তাদের ছাগল প্রদান করা হয়। এর মাধ্যমে তাদের বিকল্প আয়ের ব্যবস্থা হবে। শুধু তাই নয় প্রত্যেক ভিক্ষুককে সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় আনা হয়েছে। যেসব ভিক্ষুককে ছাগল বিতরণ করা হয়েছে উদ্দেশ্য সফল করতে যথাযথভাবে মনিটরিং করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

বকশীগঞ্জে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে ছাগল বিতরণ

আপডেট সময় ০৮:৩৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১