ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

আগুন নিয়ে না খেলতে নেতানিয়াহুকে হামাস প্রধানের হুমকি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে আগুন নিয়ে খেলতে মানা করেছেন হামাসের অন্যতম প্রধান ইসমাইল হানিয়া। ফিলিস্তিনিদের ওপর অব্যাহত আগ্রাসনের নিন্দা জানিয়ে নেতানিয়াহুকে হুমকি দিয়ে হানিয়া বলেন, ‘ইসরায়েলিরা ভেবেছিল তারা আল আকসা মসজিদ ধ্বংস করে দিতে পারবে। ভেবেছিল, তারা আমাদের জনগণকে গৃহহীন করতে পারবে। আমি নেতানিয়াহুকে বলছি- আগুন নিয়ে খেলবেন না।’

হানিয়া আরও বলেন, ‘আজ যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের শিরোনাম- জেরুজালেম, জেরুজালেম, জেরুজালেম।’ কাতারের রাজধানী দোহায় অবস্থানরত হামাস প্রধান ১৬ মে এ হুমকি দেন।

এর আগে ভোরে গাজায় হামাস প্রধান ইয়াহিয়া আল সিনওয়ারের বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালায় ইসরাইলি বাহিনী। এ হামলায় তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা বা তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন কিনা, আন্তর্জাতিক কোনো গণমাধ্যম এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য দিতে পারেনি।

ইয়াহিয়া আল সিনওয়ার ২০১৭ সাল থেকে হামাসের ওই শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাড়িতে হামলার পরপরই নেতানিয়াহুকে হুমকি দেন ইসমাইল হানিয়া।

সিনওয়ারের বাড়িতে হামলা প্রসঙ্গে প্রকাশিত এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, পাল্টা আক্রমণে তেল আবিবে রকেট ব্যারেজ নিক্ষেপ করেছে হামাস।

এদিকে, রাতভর উপকূলীয় অঞ্চলজুড়ে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা।

ইসরায়েলিরা তেল আবিব এবং দক্ষিণের শহর বের্শেবাতে আগত রকেট আগুনের বিস্ফোরণ সংক্রান্ত সাইরেন সতর্কতার সঙ্গে সঙ্গে বোমা শেল্টারে হামলা চালায়। চিকিৎসকরা জানান, আশ্রয়কেন্দ্রগুলোতে হামলা চালানোর সময় প্রায় ১০ জন আহত হয়েছেন।

ফিলিস্তিন কর্তৃপক্ষ বলছে, গাজায় চালিয়ে আসা ইসরায়েলি বিমান ও গোলা হামলায় এখন পর্যন্ত অন্তত ১৪৯ জন নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৪১ শিশু রয়েছে। অন্যদিকে গাজা থেকে ছোড়া হামাসের রকেট হামলায় দুই শিশুসহ ১০ ইসরায়েলি নিহত হয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

আগুন নিয়ে না খেলতে নেতানিয়াহুকে হামাস প্রধানের হুমকি

আপডেট সময় ০৮:৩৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১