ঢাকা ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

ভারতের করোনা অনেক বেশি সংক্রামক ও উদ্বেগজনক : ডব্লিওএইচও

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) ভারতে বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়া করোনার ধরনকে অনেক বেশি সংক্রামক ও উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করছে।

স্বাস্থ্য সংস্থা বলছে, গত অক্টোবরে ভারতে করোনার বি.১.৬১৭ ধরনটি পাওয়া গেছে। মনে হচ্ছে এটি খুব সহজেই ছড়িয়ে পড়তে সক্ষম।

সংস্থায় কোভিড -১৯ এর নেতৃত্বদানকারী মারিয়া ভ্যান কারখোভ সাংবাদিকদের বলেন, এ পর্যন্ত পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে এটি খুবই সংক্রামক।

তিনি বলেন, এ কারণে আমরা একে বৈশ্বিক পর্যায়ে উদ্বেগজনক ধরন হিসেবে চিহ্নিত করতে যাচ্ছি।

এদিকে করোনার এ ধরন সম্পর্কে মঙ্গলবার আরো বিস্তারিত জানানো হবে বলেও কারখোভ উল্লেখ করেন।

ভারতে করোনা মহামারি ভয়াবহ রূপ নিয়েছে। সোমবার দেশটিতে প্রায় ৩ লাখ ৭০ হাজার লোক নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে আরো ৩ হাজার ৭শরও বেশি লোক। সংক্রমণের তীব্রতার কারনে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।

ভারতে করোনার ব্যাপক সংক্রমণের জন্য বি.১.৬১৭ ধরনটিকে দায়ী করা হচ্ছে। ডব্লিওএইচও একে এখনও ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে তালিকাভুক্ত করে রেখেছে।

তবে এখন সংস্থা ব্রিটেন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার ধরনের সাথে যুক্ত করে ভারতের করোনাকেও উদ্বেগজনক ধরন হিসেবে তালিকাভুক্ত করতে যাচেছ।

করোনার এ ধরন মূল ধরন থেকে অনেক বেশি ভয়ংকর।

ভ্যান কারখোভ বলেন, করোনার এ উদ্বেগজনক ধরনটি আমরা বিশ্বজুড়েই লক্ষ্য করে যাচিছ। এর সংক্রমণ সীমিত করতে আমাদের অবশ্যই সবকিছু করতে হবে।

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

ভারতের করোনা অনেক বেশি সংক্রামক ও উদ্বেগজনক : ডব্লিওএইচও

আপডেট সময় ০৬:১৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১