ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে গৃহহীনদের নির্মাণাধীন ঘর ভাংচুর, মালামাল চুরি

৭টি নির্মাণাধীন ঘরের ভিটির পিলার ভাংচুর করে দুর্বৃত্তরা। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সরকারি জমিতে মুজিবশতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীনের জন্য নির্মাণাধীন ঘর ভাংচুর ও মালামাল চুরি করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে ২৯ এপ্রিল রাতে উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের পূর্ব নিমাইমারী এলাকায়।

জানা গেছে, কারখানা মৌজাধীন ০১ নম্বর খতিয়ানে ৭৩৪৯ নম্বর দাগে ২ একর ৯২ শতাংশ জমি দীর্ঘদিন যাবত নিমাইমারী গ্রামের মৃত. আকছের আলীর ছেলে শরবত আলী ভূমিহীন নামে জবর দখল করে আসছিলেন। ওই জমি আশ্রয়ন প্রকল্প-২ কাজ শুরু হলে সরকারি জমি কথিত ভূমিহীন শরবত আলীর জবর দখল করা ২ একর ৯২ শতাংশ জমি উদ্ধার করেন দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান।

উদ্ধার করা জমিতে ভূমিহীন ও গৃহহীনদের গৃহনির্মাণ কাজ শুরু করলে শরবত আলী ও তার লোকজন স্থানীয় কতিপয় নেতা কাজে বাধা দেন। এ ঘটনায় ২৮ এপ্রিল অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ কাজে যেন কেউ বাধা প্রদান না করে নির্মাণ কাজ করতে নির্দেশ দেন।

কাজ চলন্ত অবস্থায় ২৯ এপ্রিল রাতে দুর্বৃত্তরা ৭টি নির্মাণাধীন ঘরের ভিটির পিলার ভাংচুর এবং পানির পাম্প মোটর ও ৩০০ ফুট পাইপ চুরি করে নিয়ে যায়। এতে প্রায় ২ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান কর্মরত নির্মাণ কাজের সহকারী মিস্ত্রি রফিকুল।

পাহারাদার ফরিদ মিয়া জানান, জমি দাবিদার শরবত আলীর স্ত্রী কুলছুম বেগমসহ কয়েকজন ২৯ এপ্রিল বিকালে এসে মিস্ত্রিদের অশ্লীল ভাষায় বকাবকি করে নির্মাণাধীন ঘর ভাঙার হুমকি দিয়ে যান।

রাতে পাহারদার কড়া নজর রাখলেও সাহরির সময় সাহরি খেতে গেলে দুর্বৃত্তরা বিদ্যুৎ লাইন বিছিন্ন করে পানি উঠানোর পাম্প মেশিন ও পাইপ চুরি করে নিয়ে যায়।

ইউপি চেয়ারম্যান শাহ মো. মাসুদ জানান, সরকারি জমি উদ্ধার করে প্রধানমন্ত্রীর উপহারের গৃহনির্মাণ কাজ চলছে। এ কাজে বাধা দিয়ে আসছে শরবত আলীসহ আরও কয়েকজন। ঘর ভাংচুর ও মালামাল চুরির ঘটনায় নিন্দা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।

৩০ এপ্রিল দুপুরে ঘটনাস্থল পরির্দশন করেছেন সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জোয়াহের হোসেন খাঁন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহহীন ও ভূমিহীনদের ঘর যারা ভাংচুর করেছে তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনা হবে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে গৃহহীনদের নির্মাণাধীন ঘর ভাংচুর, মালামাল চুরি

আপডেট সময় ০৫:৫৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১