ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

প্রতিদিন ২ লাখ ২০ হাজার লিটার বিশুদ্ধ পানি পাবে জামালপুর পৌরবাসী

ওভারহেড ট্যাংক নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন মির্জা আজম এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভায় প্রতি বছর গরমে ভয়াবহ পানি সঙ্কট দেখা দেয়। চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করতে পারে না পৌরসভা। পর্যাপ্ত পানি ওঠে না গভীর নলকূপেও।

পৌরবাসীর সুপেয় পানির চাহিদা মেটাতে মে মাসে মেগা প্রকল্প চালু করতে যাচ্ছে জামালপুর পৌরসভা। ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি চালু হলে প্রতিদিন ২ লাখ ২০ হাজার লিটার পানি পৌঁছে যাবে পৌরবাসীর ঘরে।

২৬ এপ্রিল দুপুরে প্রকল্পটির নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ ও জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু ও জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা।

শহরের বগাবাইদ বোর্ডঘর মোড়ে এর স্থান নির্ধারণ করে সে অনুযায়ী কাজ শুরু করে জনস্বাস্থ্য প্রকৌশল । জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে ওভারহেড ট্যাংক নির্মাণ কাজ পর্যায়ে রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রতিদিন ২ লাখ ২০ হাজার লিটার বিশুদ্ধ পানি পাবে জামালপুর পৌরবাসী

আপডেট সময় ০৩:৪৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১