ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

সরিষাবাড়ীতে মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে হয়রানীর অভিযোগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তারের বিরুদ্ধে হয়রানীর অভিযোগ উঠেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার নানান সময়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানী, প্রতারণা, ভয়ভীতি দেখানো ও চিৎকার চেঁচামেচি করে মানুষকে জিম্মি করে নানাবিধ সুবিধা আদায় করে নেন। তিনি ৫ম শ্রেণি পাশ হলেও তার হলফনামায় ৮ম শ্রেণি উল্লেখ করেন। উপজেলা নির্বাচন অফিসে জাল আয়কর সনদ উপস্থাপন করে নির্বাচনে অংশ নেন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর থেকে এলাকার অনেককে ‘জমি আছে বাড়ি নেই’ খাত থেকে বাড়ি বানিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অনেকের নিকট থেকে টাকা নেন। তিনি শিশুকার্ড ও বয়স্কভাতা কার্ড পাইয়ে দে য়ার নামেও টাকা আদায় করেন। তার গ্রামের নিরীহ মানুষকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করাসহ মানসিকভাবে নির্যাতন করেন। তিনি তার নির্বাচনী খরচ মেটাতে জমি বিক্রি করলেও খরিদদারকে আজও সে জমির দখল বুঝিয়ে দেননি। উপরোক্ত এসব অভিযোগ তুলে মোজাফফর আলী নামে এক ব্যক্তি গত ২১ এপ্রিল বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার বলেন, তার পুকুরের মাছ চুরি করতে গিয়ে মোজাফফর আলীর লোকজন ধরা পড়ে। সেটা আড়াল করতেই তারা অভিযোগ দায়ের করেছে। আমাদের নামে কোন বরাদ্ধ নেই, তাই মানুষের কাছ থেকে টাকা নেওয়ার প্রশ্নই আসে না। আমার ভাবমূর্তি নষ্ট করার জন্যই এসব করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ বলেন, মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে জনগণকে হয়রানির অভিযোগ এমন একটি পত্র সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করেছি আমি। অফিসের ডাক ফাইলে দেখতে হবে কেউ দিয়েছে কি না।

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

সরিষাবাড়ীতে মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে হয়রানীর অভিযোগ

আপডেট সময় ০৮:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১