ঢাকা ০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

মুমিনুলের সেঞ্চুরি, শান্তর ১৫০

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ পঞ্চাশ থেকে একশ, এরপর দেড়শ রানের অপরাজিত ইনিংস। এই লম্বা ইনিংস খেলার পথে একবারের জন্যও অশান্ত হতে দেখা যায় শান্তকে।

শান্তর ইনিংস লম্বা করার সঙ্গে সংগ্রহটা বড় হচ্ছে বাংলাদেশেরও। সঙ্গে মুমিনুল হকও তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১১তম শতক।

পাল্লেকেলেতে সিরিজের প্রথম ম্যাচে এখনও পর্যন্ত এগিয়ে বাংলাদেশ। গতকাল প্রথম দিনে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ।

দিনের দ্বিতীয় ওভারে সাইফ হাসানের (০) উইকেট হারালেও শাতকে সঙ্গে নিয়ে ধাক্কা সামলান ওপেনার তামিম ইকবাল। দুজনে জুটি থেকে আসে ১৪৪ রান।

জুটি ভাঙে তামিমের ৯০ রানে ফেরার মধ্য দিয়ে। বিশ ফার্নান্দোর বলে স্লিপে ক্যাচ দেন এই বাঁহাতি ওপেনার।

তবে মুমিনুল হককে সঙ্গে নিয়ে শান্ত পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম শতকের ইনিংস। বাংলাদেশের ৩০২ রানে দিন শেষের আগে মুমিনুলও তুলে নেন অর্ধশত।

১২৬ রানে দিন শেষ করা শান্ত দ্বিতীয় দিনের প্রথম সেশনেই পূর্ণ করেছেন দেড়শ রান। মুমিনুল অপরাজিত আছেন ১০৩ রানে। দেশের বাইরে এটিই মুমিনুলের প্রথম শতরানের ইনিংস। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৭৮ রান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

মুমিনুলের সেঞ্চুরি, শান্তর ১৫০

আপডেট সময় ০১:০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১