
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে এডিপির অর্থায়নে বিভিন্ন সরকারি দপ্তর ও সাংবাদিকদের মাঝে বিনামূল্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৮ এপ্রিল দুপুরে বকশীগঞ্জ ইউএনও’র কার্যালয়ে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম রিয়েল, উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, এলজিইডির অফিস সহকারী মো. ছামেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাংলার চিঠি ডেস্ক : 


















