ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

শিশুর কাশি হলে কী করবেন?

লাইফস্টাইল ডেস্ক: শুধু ঠান্ডা লাগলেই শিশুর কাশির সমস্যা হয় না। আরও বেশ কয়েকটি কারণে শিশুর কাশি হতে পারে। যেমন- অ্যাসিড রিফ্লাক্সের একটি লক্ষণ হলো কাশি।

কাশি চলাকালীন শ্বাসের সমস্যা, বিশেষত রাতে কাশির অবস্থার অবনতি হওয়া হাঁপানির অন্যতম লক্ষণ। এ ছাড়াও সাইনাস বা অ্যালার্জির কারণেও কাশি হতে পারে।

যদিও কাশির সারানোর জন্য অনেক ওষুধই আছে; তারপরও ঘরোয়া উপায়ে শিশুর কাশি সারানোর উপায়গুলো পার্শ্ব-প্রতিক্রিয়াহীন।

জেনে নিন শিশুর কাশি হলে কী করবেন-

শিশুর কাশি সারানোর ঘরোয়া উপায় হলো গরম পানিতে গার্গল করানো। এতে কাশি ও গলা ব্যথা থেকে মুক্তি মিলবে সহজেই। এক গ্লাস গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে দিনে ৩ বার গার্গল করা খুব উপকারি।

সর্দি-কাশি থেকে মুক্তি পাওয়ার এক দুর্দান্ত উপাদান হলো আদা। শিশুকে এক টুকরো আদার সঙ্গে মধু মিশিয়ে খাওয়াতে পারেন।

কাশির সমস্যা হলে শিশুকে বারবার গরম স্যুপ খাওয়ান। এতে শিশুর কাশি এবং গলা ব্যথা দু’টোই কমবে।

মিছরি খাওয়াতে পারেন শিশুকে। মিছরি গলার আর্দ্রতা বজায় রাখে; ফলে গলার খুশখুশেভাব কমে।

মধুতে অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য আছে। যা সর্দি-কাশির সঙ্গে লড়াই করতে সাহায্য করে। গরম পানিতে এক চামচ মধু ও সামান্য লেবুর রস মিশিয়ে শিশুকে খাওয়ান। তবে এক বছরের কম বয়সী বাচ্চাদের মধু দেবেন না।

শিশুর কাশি সারাতে আপনি হলুদ দুধ ব্যবহার করতে পারেন। এক গ্লাস গরম দুধে আধা চা চামচ হলুদ মিশিয়ে শিশুকে খাওয়ালে কাশি থেকে স্বস্তি মিলবে।তথ্যসূত্র:বোল্ডস্কাই।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

শিশুর কাশি হলে কী করবেন?

আপডেট সময় ১১:০৩:০১ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১