ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাকিস্তানের সদস্যপদ স্থগিত করেছে ফিফা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগে পাকিস্তান ফুটবল ফেডারেশনের সদস্যপদ স্থগিত করেছে ফিফা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

২০১৯ সালের সেপ্টেম্বরে নরম্যালাইজেশন কমিটিকে নিয়োগ দিয়েছিল ফুটবলের সর্বোচ্চ সংস্থা। এর মাঝে ২০১৭ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের মার্চ পর্যন্ত ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল পিএফএফকে। সেসময় সভাপতির পদ থেকে ফয়সাল সালেহ হায়াতকে সরিয়ে এক প্রশাসককে দায়িত্ব দেন আদালত।

এবারের নরম্যালাইজেশন কমিটির প্রধান করা হয় হামজা খানকে। গেল বছর ডিসেম্বরে তিনি পদত্যাগ করেন। এরপর জানুয়ারিতে দায়িত্ব নেন হারুন মালিক। চলতি মাসের শুরুতে ঘোষণা আসে, শিগগিরই নির্বাচনের রোডম্যাপ দেবেন তিনি। তবে, ফিফার আদেশে নির্বাচন নিয়ে ঘোর আপত্তি জানায় আশফাক বাহিনী।

সম্প্রতি হারুন মালিকের নেতৃত্বাধীন নরম্যালাইজেশন কমিটির বিরুদ্ধে পিএফএফ হেড কোয়ার্টারে বিক্ষোভ করে আশফাক হোসেন শাহ’য়ের সমর্থকরা। আর এরপরই স্থগিত হলো পাকিস্তানের সদস্যপদ। নরম্যালাইজেশন কমিটি পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে না পেলে, এ স্থগিতাদেশ বাতিল করবেনা ফিফা।

এরআগে, ফেডারেশন ভবনে অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে পিএফএফকে সতর্ক করেছিলো ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ২০১৮ সালে দেশটির ফুটবল ফেডারেশন- পিএফএফ পরিচালনার জন্য আশফাক হোসেনের নেতৃত্বে কয়েকজন কর্মকর্তাকে নির্বাচিত করেন সুপ্রিম কোর্ট। যদিও তা স্বীকৃতি দেয়নি ফিফা।

এদিকে, সরকারি হস্তক্ষেপের অভিযোগে, আফ্রিকার দেশ চাদের ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্যপদও স্থগিত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাকিস্তানের সদস্যপদ স্থগিত করেছে ফিফা

আপডেট সময় ০১:০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১