ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

শরিফপুরের মজনু হত্যা মামলার রায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর সদরের রঘুনাথপুর গ্রামের মিজানুর রহমান মজনুকে হত্যা মামলার রায়ে তিনজন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন বিচারক। একজন আসামি বেকসুর খালাস পেয়েছেন। ৪ এপ্রিল দুপুরে জামালপুর জেলা জজ আদালতের জ্যেষ্ঠ দায়রা জজ মো. জুলফিকার আলী খান মামলাটির এ রায় দেন।

যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন জান্নাতুল ফেরদৌস শাপলা, এহসান আহাম্মেদ সোহাগ ও জান্নাতুলের মা সুফিয়া আক্তার রিনা। তাদের বাড়ি জামালপুর সদরের শরিফপুর ইউনিয়নে। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ছাড়াও জান্নাতুলকে ৫০ হাজার টাকা এবং বাকি দুজনকে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন বিচারক।

মামলা সূত্রে জানা গেছে, ঘটনাটি ২০১৩ সালের। ওই বছরের ৮ মে ভোরে জামালপুর সদরের রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল বারী সরকারের ছেলে মিজানুর রহমান মজনুর লাশ পাওয়া যায় ঢেঙ্গারগড় গ্রামে পতিত জমিতে। এ ঘটনায় নিহতের মা হাসিনা বেগম বাদী হয়ে মরদেহ উদ্ধারের দিনই জামালপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাজা পাওয়া তিনজন ও আবুল হোসেন নামের আরেকজনকে আসামি করা হয়। রায়ে আবুল হোসেন বেকসুর খালাস পেয়েছেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি নির্মল কান্তি ভদ্র এবং আসামি পক্ষ সমর্থন করেন আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, আনোয়ারুল করিম শাহজাহান ও মো. মোশারফ হোসেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শরিফপুরের মজনু হত্যা মামলার রায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ০৯:৪৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১