ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

জামালপুরে নাট্যনীড়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ব নাট্য দিবস পালিত

জামালপুরে নাট্যনীড়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ব নাট্য দিবসে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের অন্যতম নাট্য সংগঠন নাট্যনীড়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ২৭ মার্চ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

জামালপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল। সভায় সভাপতিত্ব করেন নাট্যনীড়ের সভাপতি জীবন কুমার সাহা। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নাট্যনীড়ের উপদেষ্টা আাসাদুল্লাহ ফারায়েজী, আবুল হাসনাত, সাযযাদ আনসারী, জাহাঙ্গীর সেলিম, নাট্যকার, নাট্য নির্দেশক শাহীন রহমান, বিভাষ বিষ্ণু চৌধুরী, সংস্কৃতি ব্যক্তি মোহাব্বত আলী ফকির, নাট্য শিল্পী বৃষ্টি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্যনীড়ের সাধারণ সম্পাদক সাগর মুখার্জি।

নাট্যাংশ পরিবেশন করেন নাট্যনীড়ের শিল্পীরা । ছবি : বাংলারচিঠিডটকম
সংগীত পরিবেশন করেন অজন্তা সাহা। ছবি : বাংলারচিঠিডটকম

আলোচনা সভা শেষে নাট্যনীড়ের শিল্পীরা প্রেমপুরাণ নাটক থেকে অংশ বিশেষ পরিবেশন করেন। অজন্তা সাহা মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।

প্রধান অতিথি ওবায়দুর রহমান বেলাল নাট্যকর্মীদের মিলন মেলার প্রশংসা করে বলেন, প্রস্তাবিত নাটকের বিদ্যালয় প্রতিষ্ঠা এবং জামালপুরে নাট্যচর্চা আরো গতিশীল করতে সকলের পাশাপাশি তিনিও একজন কর্মী হিসেবে কাজ করতে চান। তিনি মতভেদ ভুলে সকল নাট্যকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

জামালপুরে নাট্যনীড়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ব নাট্য দিবস পালিত

আপডেট সময় ০৮:০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১