ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বকশীগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহার ও কর্মস্থলে যোগদানে বাধা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন করেন নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা নাজমুল হক বাবু। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহার ও কর্মস্থলে যোগদানে বাধা প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা নাজমুল হক বাবু।

১৯ মার্চ বেলা ১১টায় নিলক্ষিয়া গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি।

সংবাদ সম্মেলনে নাজমুল হক বাবু বলেন, আমি দীর্ঘদিন ধরে নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদে উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করছি। আমার উদ্যোক্তা পদ ছিনিয়ে নিতে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ১৮ জানুয়ারি স্থানীয় এক তরুণীকে দিয়ে আমার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিথ্যা মামলা দেওয়া হয়।

এই মামলার সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই। ইতোমধ্যে মামলার দুজন স্বাক্ষী এফিডেভিটের মাধ্যমে তাদের নাম প্রত্যাহার করেছেন। যে অভিযোগে মামলা দেওয়া হয় তার মেডিকেল রিপোর্টও নেগেটিভ এসেছে। তাই আমি মিথ্যা মামলাটি প্রহ্যাহার ও বিজ্ঞ আদালতের কাছে স্থায়ী জামিন দেওয়ার দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, আমি এই মামলায় জামিনে থাকলেও আমাকে ইউনিয়ন পরিষদে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমাকে উদ্যোক্তার কাজ করতে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে তিনি জেলা প্রশাসক ও বকশীগঞ্জ ইউএনওর হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় স্থানীয় ইউপি সদস্য আবদুর রহমান মুন্সী, তার বাবা আবুল কালাম, মোশারফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহার ও কর্মস্থলে যোগদানে বাধা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৮:১৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১