ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

সরিষাবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মাদক পাচারের কাজে ব্যবহ্নত একটি মটরসাইকেল ও ইয়াবাসহ দুই ব্যবসায়ী বিপুল ও দিপু। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৫৬টি ইয়াবা ও মাদক পাচার কাজে ব্যবহ্নত একটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ। ৮ মার্চ রাতে উপজেলার পোগলদিঘা যমুনা উচ্চ বিদ্যালয় এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- পোগলদিঘা ইউনিয়নের চরগাছ বয়ড়া গ্রামের লাল মিয়ার ছেলে বিপুল মিয়া (২৩) ও একই ইউনিয়নের চরপোগলদিঘা গ্রামের ফরিদ শেখের ছেলে দিপু মিয়া (১৯)।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্র সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পোগলদিঘা যমুনা উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলে থাকা দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৬টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। মাদক পাচারের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আটককৃতরা ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ৯ মার্চ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

সরিষাবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ০৭:৩৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১