ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বকশীগঞ্জে রিকশাচালকের গাছ কেটেছে প্রভাবশালীরা, জমিও দখলের পথে

বকশীগঞ্জে রিকশাচালকের বাড়ি ভিটার গাছ কেটে নেন প্রভাবশালীরা। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক রিকশাচালকের বাড়ি ভিটার বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেওয়া ও একই সঙ্গে তার বাড়ির জমি জোর পূর্বক দখল করার পায়তারা চলছে মর্মে অভিযোগ উঠেছে।

এ নিয়ে বিপাকে পড়েছেন ওই রিকশাচালক। তিনি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামের মৃত দারাজ উদ্দিনের ছেলে ওমর কাদিরের সাথে একই গ্রামের প্রভাবশালী বদি শেখের ছেলে ফকির আলী, করিম মিয়া, আলমাছ আলীদের একখন্ড জমি নিয়ে বিরোধ চলে আসছে। ২০ বছর আগে ওমর কাদির ওই জমি ক্রয় করে বসত ভিটা ও ঘর বাড়ি স্থাপন করে বসবাস করে আসছেন। বসত ভিটার সীমানায় বিভিন্ন প্রজাতির কাঠের কাছ, বরই, কাঠাল গাছ রোপণ করেছেন।

সম্প্রতি জীবন জীবিকার তাগিদে ওমর কাদির ঢাকায় রিকশা চালাতে গেলে ওই প্রভাবশালীরা গত ২১ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে জোরপূর্বকতার দখলের জমির বিভিন্ন প্রজাতির ৪০ হাজার টাকা মূল্যের গাছ কেটে নেন। বিষয়টি জানতে পেরে ঢাকা থেকে বাড়িতে চলে আসেন ওমর কাদির।

পরে গাছ কাটার ব্যাপারে ওই প্রভাবশালীদের কাছে জানতে চাইলে উল্টো তাকে হুমকি ধামকি দেওয়া হয়। থানায় অভিযোগ দিলে পাল্টা মামলা ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি প্রদান করা হয়।

এ ঘটনায় ২২ ফেব্রুয়ারি ওমর কাদির বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ বর্তমানে বিষয়টি খতিয়ে দেখছেন।

এ বিষয়ে ভুক্তভোগী ওমর কাদির জানান, তারা আমার জমির গাছ কেটে নিয়েছেন এবং আমার জমি বেদখলের পায়তারা করছেন। তিনি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে রিকশাচালকের গাছ কেটেছে প্রভাবশালীরা, জমিও দখলের পথে

আপডেট সময় ০৫:০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১