ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা ইসলামপুর প্রেসক্লাবে ডেইলি বাংলাদেশ পোর্টালের সম্পাদক শাহিদকে সংবর্ধনা সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি রক্ষা করছে বিএনপি : সংসদ সদস্য শামীম তালুকদার প্রকৃতি রক্ষার বৈশ্বিক লক্ষ্য অর্জনের উপায় খুঁজতে আর্মেনিয়ায় জাতিসংঘ সম্মেলন শুরু ট্রাম্পের সমালোচনার মুখে উত্তেজনা প্রশমনে মার্কিন দূতদের সঙ্গে জেলেনস্কির আলোচনা জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের পক্ষে সাফাই মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জ থানায় ৭ মার্চ পালিত

দেওয়ানগঞ্জ মডেল থানার আয়োজনে র‌্যালি। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

যথাযথ মর্যাদার মধ্য দিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পালিত হয়েছে ঐতিহাসিক জাতীয় দিবস ৭ মার্চ। ঐতিহাসিক ৭ মার্চ এবং বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৭ মার্চ বিকালে বাংলাদেশ পুলিশ দেওয়ানগঞ্জ মডেল থানার আয়োজনে দিবসটি পালিত হয়।

মডেল থানার চত্বরে গণভবন থেকে সম্প্রচারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শেষে মডেল থানা থেকে আনন্দ র‌্যালি বের হয়ে দেওয়ানগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল রাকিবুল হাসান রাসেলের সভাপত্বিতে ওসি মহব্বত কবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্তিয়াক হোসেন দিদার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর মেয়র শাহ্ নেওয়াজ শাহান শাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, স্থানীয় এমপি আবুল কালাম আাজাদের প্রতিনিধি মোস্তাকিম বিল্লাহ শিপন, কমিউনিটি পুলিশের সভাপতি বাবু নারায়ণ চন্দ্র সাহা, জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন ও মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ।

অপর দিকে দিবসটির উপলক্ষে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ৭ মার্চ ঐতিহাসিক জাতীয় দিবস পালন করেছেন। এদিন সকালে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্তিয়াক হোসেন দিদার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্মসাধারণ সম্পাদক আসলাম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী জুয়েল, উপজেলা যুবলীগের আহ্বায়ক মামুনুর রশীদ রশিদ মামুনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা

দেওয়ানগঞ্জ থানায় ৭ মার্চ পালিত

আপডেট সময় ০৭:২৪:৫১ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১