ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

তক্ষকসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার দুই ব্যক্তি।

গ্রেপ্তার দুই ব্যক্তি।

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার ৯ নম্বর রানাগাছা ইউনিয়নের লোনদহ গ্রামে ৭ মার্চ অভিযান চালিয়ে ৫০ লাখ টাকা মূল্যের একটি তক্ষকসহ দু’জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তার দুজন হলেন- জামালপুর সদর উপজেলার নুনদহ গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে মো. আবুল কালাম আজাদ (৪৫) ও বীর গোবিন্দবাড়ি গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে মো. আনছার আলী (৪৭)।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে ৭ মার্চ বেলা পৌনে ১২টার দিকে জামালপুর সদর উপজেলার ৯ নম্বর রানাগাছা ইউনিয়নের লোনদহ গ্রামের জনৈক মো. আলী হোসেনের চা-খানার সামনে অভিযান চালিয়ে মো. আবুল কালাম আজাদ ও মো. আনছার আলীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি তক্ষক, একটি মাপার টেপ, তিনটি মোবাইল ফোনসহ নগদ ৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার তক্ষকের কথিত মূল্য ৫০ লাখ টাকা।

 দুই ব্যক্তির বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

তক্ষকসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ১১:২৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১