ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিউজিল্যান্ডে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ নিউজিল্যান্ডে রিখটার স্কেলে ৭.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। বর্তমানে দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। খবর এএফপির।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সমীক্ষাকেন্দ্র জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র সম্ভাব্য সুনামির সতর্কবার্তা দিয়েছে। তারা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলটি থেকে প্রায় ৩০০ কিলোমিটার ব্যাসার্ধ এলাকা জুড়ে সুনামির তরঙ্গ দেখা দিতে পারে।

নিউজিল্যান্ডের উত্তর দিকের দ্বীপ, গিসবর্নের বাসিন্দারা জানিয়েছেন তারা হালকা থেকে মাঝারি কাঁপুনি অনুভব করেছেন।

নিউজিল্যান্ডের ন্যাশনাল এমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের ফলে যে সুনামির স্রোত সৃষ্টি হয়েছে, তা তাদের দেশে আছড়ে পড়বে কিনা, তা এখনও পর্যালোচনা করা হচ্ছে।

তারাও জানিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৩।

এর আগে ২০১১ সালে একটি ৬.৩ মাত্রার ভূমিকম্প সরাসরি আঘাত হেনেছিল নিউজিল্যান্ডের রাজধানী ক্রাইস্টচার্চ শহরে। শহরটির অর্ধেক প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। ১৮৫ জন মানুষের মৃত্যু হয়েছিল ওই ঘটনায়। ধ্বংসের মুখে পড়েছিল অধিকাংশ শহরতলিও।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজিল্যান্ডে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা

আপডেট সময় ১১:৪২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১