ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ২৬ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর কফিনবন্দি মরদেহ জামালপুরে শেষ হল তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা মাদকের সাথে জড়িত বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথম গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

নৌকায় ৪৫৫৯৮ ভোট পেয়ে ছানোয়ার মেয়র নির্বাচিত, মামুন ২১৫৬ ভোট

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে তিনটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বিজয়ী মেয়ররা হলেন জামালপুর পৌরসভায় মোহাম্মদ ছানোয়ার হোসেন, ইসলামপুর পৌরসভায় আব্দুল কাদের সেক ও মাদারগঞ্জ পৌরসভায় মির্জা গোলাম কিবরিয়া কবির। ২৮ ফেব্রুয়ারি ইভিএম পদ্ধতিতে এ তিনটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জামালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ৪৫ হাজার ৫৯৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহ মো. ওয়ারেছ আলী মামুন (ধানের শীষ) পেয়েছেন দুই হাজার ১৫৬ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতী মোস্তফা কামাল (হাতপাখা) পেয়েছেন ৬০১ ভোট। এই পৌরসভায় মোট এক লাখ আট হাজার ৭২৭ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৪৮ হাজার ৩৫৫টি। ভোট বাতিল হয়েছে ৩৮টি। ভোটের হার দাঁড়িয়েছে শতকরা ৪৪ দশমিক ৫০ ভাগ।

ইসলামপুর পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন চারজন প্রার্থী। তাদের মধ্যে আওয়ামী লীগের আব্দুল কাদের সেক নৌকা প্রতীকে ১৪ হাজার ১৯১ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. রেজাউল করিম ঢালী (ধানের শীষ) পেয়েছেন তিন হাজার ৮৫১ ভোট। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এস এম জাহাঙ্গীর আলম (জগ) পেয়েছেন দুই হাজার ৭৪ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী (হাতপাখা) পেয়েছেন ৪৩৭ ভোট।

অপরদিকে মাদারগঞ্জ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন প্রার্থী। তাদের মধ্যে আওয়ামী লীগের মির্জা গোলাম কিবরিয়া কবির নৌকা প্রতীকে ১৩ হাজার ৩৫৯ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপির আব্দুল গফুর (ধানের শীষ) পেয়েছেন এক হাজার ৬৪ ভোট ও জাতীয় পার্টির মো. জাহিদ হাসান (লাঙ্গল) পেয়েছেন ৭৫ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা এ প্রতিবেদককে জানান, এই তিনটি পৌরসভার ভোট গণনা শেষে পাওয়া প্রাথমিক ফলাফলের ভিত্তিতে তাৎক্ষণিক বিজয়ী মেয়র, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের নাম ঘোষণা করা হয়েছে। ১ মার্চ বেলা ১১টায় তার কার্যালয়ে বিজয়ী সকল প্রার্থীদের উপস্থিতিতে বেসরকারিভাবে ফলাফল ও ভোটের সার্বিক তথ্য প্রকাশ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

নৌকায় ৪৫৫৯৮ ভোট পেয়ে ছানোয়ার মেয়র নির্বাচিত, মামুন ২১৫৬ ভোট

আপডেট সময় ০৯:১৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১