ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বকশীগঞ্জের বাট্টাজোড় কে আর আই মাদরাসার সাবেক সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাট্টাজোড় কে আর আই কামিল মাদরাসা নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে একটি চক্র। এর ধারাবাহিকতায় মাদরাসার প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, সাবেক সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আল মামুন সিদ্দিকীর বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ সম্মেলন করে অপপ্রচার করে তার সম্মানহানীর চেষ্টা করছে একটি মহল।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, আল মামুন সিদ্দিকী হচ্ছেন বাট্টাজোড় কে আর আই সিনিয়র মাদরাসার প্রতিষ্ঠাতা পরিবারের অন্যতম সদস্য। তিনি ঢাকায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও বস ট্যাংকের মালিক। তিনি নারায়ণগঞ্জ জেলার তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীর ছোট ভাই। তিনি এক সময় এই মাদরাসার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার দায়িত্ব কালে নিজের টাকা ব্যয়ে মাদরাসাটির চারপাশে বাউণ্ডারি দেয়াল নির্মাণসহ শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়। এছাড়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিপুল পরিমাণ অর্থও ব্যয় করে থাকেন। মাদরাসায় সভাপতি পদে দায়িত্ব পালন কালে অত্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে তিনি দায়িত্ব পালন করেন বলে সুখ্যাতিও রয়েছে।

এলাকায় তিনি দানশীল হিসাবে পরিচিত। বিভিন্ন মসজিদ মাদরাসায় তিনি সবসময় দান করে থাকেন। জিন্নাবাজার নূরানি কওমি মাদরাসা, পলাশতলা নূরানি হাফিজিয়া মাদরাসা, গোয়ালগাও নূরানি মাদরাসা, ছোবাহানিয়া নূরানি হাফেজিয়া মাদরাসা, ইসলামপুরের মহলগীরি নূরানি হাফেজিয়া মাদরাসাসহ এলাকায় অধিকাংশ দ্বীনই শিক্ষা প্রতিষ্ঠানে তার দানের হাত প্রসারিত করে থাকেন।

নিজ গ্রামে বীরগাঁও মাদরাসাবাড়ী জামে মসজিদের সমস্ত নির্মাণ খরচ তিনি নিজে বহন করেন। এছাড়া মসজিদ সংলগ্ন অতিথিদের বসা ও থাকার ঘরসহ নিজে জমি কিনে কবরস্থানের নামে দান করেছেন।

এলাকায় নূন্যতম ২ লাখ টাকা করে ব্যয়ে শতাধিক দরিদ্র মানুষকে নিজ খরচে ঘর নির্মাণ করে দিয়েছেন এই আল মামুন সিদ্দিকী। কিন্তু ঠুনকো অভিযোগ তুলে স্থানীয় একটি মহল তার বিরুদ্ধে কৌশলে অপপ্রচার করছেন বলে জানিয়েছন তার স্বজনরা। তার স্বজনরা জানান, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জের বাট্টাজোড় কে আর আই মাদরাসার সাবেক সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

আপডেট সময় ০৯:৪৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১