ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পণ্যবাহী ট্রাক ও মটরসাইকেলের সংঘর্ষে চাঁন মিয়া চানু (৫০) নামে একজন নিহত হয়েছে। ১৪ ফেব্রুয়ারি দুপুর ১টায় দিকে পৌরসভার সামনে সরিষাবাড়ী-তারাকান্দি প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁন মিয়া স্থানীয় এ আর জুট মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি ও কুমলিবাড়ী গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চাঁন মিয়া চানু ১৪ ফেব্রুয়ারি দুপুরে নিজবাড়ী থেকে মোটরসাইকেলে আরামনগর বাজারে যাওয়ার পথে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে চাঁন মিয়া চানু ছিটকে পড়ে ট্রাকের চাক্কায় পিষ্ট হয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক আশিকা আক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ১৪ ফেব্রুয়ারি বিকাল ৪টার দিকে সে মারা যায়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছে। ওই ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

আপডেট সময় ১০:০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১