ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ২৬ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর কফিনবন্দি মরদেহ জামালপুরে শেষ হল তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা মাদকের সাথে জড়িত বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথম গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

প্রতীক পেয়ে নির্বাচনের মাঠে দেওয়ানগঞ্জের প্রার্থীরা

দেওয়ানগঞ্জে প্রতীক বরাদ্দের অনুষ্ঠান। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন রিটার্নিং কর্মকর্তা এ কে এম আব্দুল্লাহ বিন রশীদ।

৫ম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম দিয়ে ভোট গ্রহণ হবে।

আওয়ামী লীগ দলীয় প্রার্থী ফারিন হোসেন দিদার ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করেছেন নির্বাচন রিটার্নিং কর্মকর্তা।

স্বতন্ত্র প্রার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ মোবাইল ফোন প্রতীক, বর্তমান মেয়র শাহ নেওয়াজ শাহান শাহ নারিকেল গাছ প্রতীক, সাবেক মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু জগ প্রতীক ও জেলা বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাদেক আকতার নেওয়াজী ধানের শীষ প্রতীক পেয়েছেন।

এছাড়া পৌরসভা ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছ।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী নির্বাচনী রিটার্নিং কমকর্তা বেলাল হোসেন, দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর ও স্থানীয় এমপি’র প্রতিনিধি মোস্তাকিন বিল্লাহ শিপন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রতীক পেয়ে নির্বাচনের মাঠে দেওয়ানগঞ্জের প্রার্থীরা

আপডেট সময় ০৭:৩৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১