ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

সরিষাবাড়ীতে গাছ কাটায় বাধা দেওয়ায় চাচাকে কুপিয়ে আহত

গুরুতর আহত আব্দুল লতিফ। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গাছ কাটায় বাধা দেওয়ায় চাচা আব্দুল লতিফকে (৫০) কুপিয়ে আহত করেছে ভাতিজা। ৮ ফেব্রুয়ারি বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দ নগর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও আহত পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দনগর গ্রামের মৃত বেলায়েত সরকারের ছেলে আব্দুল লতিফ। ৮ ফেব্রুয়ারি বিকালে তার ভাতিজা অনিক মিয়া জোর করে লতিফ মিয়ার আঙ্গিনায় একটি কাঁঠাল গাছ কাঁটতে থাকে। এ সময় গাছ কাঁটতে অনিককে বাধা দিলে কথা কাটাকাটি বাঁধে। কথা কাটাকাটির এক পর্যায়ে অনিক তার চাচা লতিফ মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি মাথা ও চোখে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি আবু মো ফজলুল করীম এ প্রতিবেদককে বলেন, মারামারির ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

সরিষাবাড়ীতে গাছ কাটায় বাধা দেওয়ায় চাচাকে কুপিয়ে আহত

আপডেট সময় ১০:৫৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১