ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা ইসলামপুর প্রেসক্লাবে ডেইলি বাংলাদেশ পোর্টালের সম্পাদক শাহিদকে সংবর্ধনা সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি রক্ষা করছে বিএনপি : সংসদ সদস্য শামীম তালুকদার প্রকৃতি রক্ষার বৈশ্বিক লক্ষ্য অর্জনের উপায় খুঁজতে আর্মেনিয়ায় জাতিসংঘ সম্মেলন শুরু ট্রাম্পের সমালোচনার মুখে উত্তেজনা প্রশমনে মার্কিন দূতদের সঙ্গে জেলেনস্কির আলোচনা জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের পক্ষে সাফাই মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসিকে কোভিড-১৯ টিকা দিয়ে কর্মসূচি উদ্বোধন

টিকা নেন ওসি মুহাম্মদ মহব্বত কবীর। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীরকে কোভিড-১৯ টিকা প্রদানের মাধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি।

৭ ফেব্রুয়ারি সকালে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা চিকিৎসক আহসান হাবীবের সভাপতিত্বে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন, দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর, ওসি (তদন্ত) মনিবুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন মন্ডল, সাহিত্য বিষয়ক সম্পাদক তারেক মাহামুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলায় প্রথম দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মহব্বত কবীরকে কোভিড-১৯ টিকা নিয়ে সকলকে উৎসাহিত করেন। পরে আওয়ামী লীগ নেতা আবু বক্কর, তার সহধর্মিনী মেহেরনিগারসহ পুলিশ সদস্য, স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সসহ ২০ জনকে টিকা দেওয়া হয়।

স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা চিকিৎসক আহসান হাবীব জানান, উপজেলায় প্রথম প্রর্যায় ১২১টি কোভিড-১৯ টিকা পেয়েছি। তালিকা অনুযায়ী প্রথম দিন মডেল থানার ওসি, পুলিশ সদস্য, স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, আওয়ামী লীগ নেতাসহ ২০ জনকে টিকা দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসিকে কোভিড-১৯ টিকা দিয়ে কর্মসূচি উদ্বোধন

আপডেট সময় ০৮:২০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১