ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বকশীগঞ্জে ট্রাক্টরচাপায় স্কুল ছাত্র নিহত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ট্রাক্টরের চাপায় সাদিকুল ইসলাম (৮) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। ১৮ জানুয়ারি দুপুর ১২টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের উত্তর কামালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধানুয়া কামালপুর ইউনিয়নের উত্তর কামালপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে স্থানীয় সেইফ একাডেমির দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাদিকুল ইসলাম তার পাশ্ববর্তী চাচা জিকরুল ইসলামের সাথে টাক্টর দিয়ে জমি চাষ করতে যায়। জিকরুল ইসলাম ট্রাক্টর দিয়ে জমি চাষ শুরু করলে তার ভাতিজা সাদিকুলও ট্রাক্টরে উঠে পড়ে। এরপর জমি চাষ করার এক পর্যায়ে চলন্ত ট্রাক্টরের নিচে পড়ে যায় সাদিকুল ইসলাম এবং ঘটনাস্থলেই সে মারা যায়।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট ট্রাক্টরের চাপায় স্কুল ছাত্র নিহতের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে ট্রাক্টরচাপায় স্কুল ছাত্র নিহত

আপডেট সময় ০৫:১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১