ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা

বকশীগঞ্জে ভণ্ড কবিরাজকে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড

ভেজাল ওষুধ বিক্রির সময় ভণ্ড কবিরাজ ইসরাফিল হককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভেজাল ওষুধ বিক্রির সময় এক ভণ্ড কবিরাজকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১৪৭টি ভেজাল ওষুধ ধ্বংস করা হয়েছে।

১৭ জানুয়ারি বিকাল ৫টার দিকে বকশীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস ভ্রাম্যমাণ আদালতে ইসরাফিল হক (২৭) নামে ওই কবিরাজকে দণ্ডাদেশ দেন।

জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের চর আমখাওয়া গ্রামের দীন ইসলামের ছেলে কারী ইসরাফিল হক পৌর শহরের মধ্যবাজারে রাস্তার পাশে ভেজাল ওষুধ বিক্রির উদ্দেশ্যে অস্থায়ী দোকান বসালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম স্নিগ্ধা দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইসরাফিল হককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সাথে ১৪৭টি ভেজাল ওষুধ ধ্বংস করা হয়।

এসময় বকশীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জুবায়েল হক উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড

বকশীগঞ্জে ভণ্ড কবিরাজকে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড

আপডেট সময় ০৬:৩৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১