ঢাকা ১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ৫৬

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে আঘাত হানা ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৮শ’ জন। ভেঙে পড়েছে অসংখ্য ঘরবাড়ি।

স্থানীয় সময় ১৫ জানুয়ারি সকালে ভূমিকম্পটি আঘাত হানে। এর পরপরই অনেক পরিবারকে ক্ষতিগ্রস্ত স্থান থেকে সরিয়ে নেয়া হয়। এখনও উদ্ধার কাজ চালাচ্ছে ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা সংস্থা।

১৭ জানুয়ারি দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থার (বিএনপিবি) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের উৎস সুলাওসি দ্বীপের মাজেনি শহরের ৬ কিলোমিটার (৩ দশমিক ৭৩ মাইল) উত্তর-পূর্বে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি ৭ সেকেন্ড স্থায়ী হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের ভেতরে জীবিতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী বাহিনী।

প্রাথমিকভাবে দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত দেড় হাজার পরিবার। এখনও অনেকে ভবনের নিচে চাপা পড়ে আছেন। শতকের বেশি বাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্প আঘাত হানার পর হাজারের বেশি বাসিন্দা নিরাপদ আশ্রয় খুঁজতে বাসা থেকে পালিয়ে যায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ৫৬

আপডেট সময় ০৯:০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১